হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা

আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ১২:০৬ এএম

দুই দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে দেশি পেঁয়াজের দাম পাইকারি ও খুচরাতে কেজিতে ৩০ টাকা বেড়েছে। প্রতি কেজি দেশি পেঁয়াজ আগে ৭০ টাকায় বিক্রি হলেও এখন তা হচ্ছে ১০০ টাকায়। তবে চীনা পেঁয়াজ আগের মতোই ৭০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে।

হিলি বাজারের ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, আমাদের অঞ্চলে সাধারণত রংপুর ও পাবনা অঞ্চলের পেঁয়াজ সরবরাহ হয়। এ অঞ্চলগুলোর পেঁয়াজ শেষ হয়ে যাওয়ায় সরবরাহ কমে গেছে। এখন আমাদের অঞ্চল থেকে পেঁয়াজ ওইদিকে যাচ্ছে। ফলে সরবরাহ ঘাটতিতে দাম বাড়তির দিকে রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের উৎপাদন হওয়া নতুন পেঁয়াজ আসতে শুরু করলে দাম কমবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত