রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় অভিজাত ১৩টি ক্লাবে জুয়া খেলা নিয়ে হাইকোর্টের জারি করা রুলের রায় আগামী ৯ ফেব্রুয়ারি দেওয়া হবে। গতকাল মঙ্গলবার রায়ের দিন ধার্য থাকলেও বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন।
রিটকারী আইনজীবী রেদওয়ান আহমেদ রানজীব আদালতের বরাতে সাংবাদিকদের জানান, এ বিষয়ে আইনগত দিকগুলো আরও বিশ্লেষণ ও পর্যবেক্ষণের জন্য সময় প্রয়োজন। তাই আদালত ৯ ফেব্রুয়ারি রায়ের জন্য নতুন করে দিন ধার্য করেছেন।
১৩টি ক্লাব হলো ঢাকা ক্লাব, উত্তরা ক্লাব, বনানী ক্লাব, ধানম-ি ক্লাব, গুলশান ক্লাব, অফিসার্স ক্লাব ঢাকা, ঢাকা লেডিস ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব, চিটাগাং ক্লাব, চিটাগাং সিনিয়রস ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাব, সিলেট ক্লাব ও খুলনা ক্লাব।
আইন না মেনে ১৩টি ক্লাবে জুয়া, ডাইস ও কার্ডের মতো ইনডোর খেলা আয়োজনের বৈধতা চ্যালেঞ্জ ও তা বন্ধ চেয়ে ২০১৬ সালে হাইকোর্ট রিট আবেদন করা হয়।
