হুবেইতে ডাক্তারদের ‘জোয়ার’, নিহত বেড়ে ১৩২

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ০৭:৫১ এএম

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কেন্দ্র চীনের হুবেই প্রদেশে ডাক্তারদের যেন ‘জোয়ার’ নেমেছে। বুধবার নাগাদ শহরটিতে চীনের বিভিন্ন অঞ্চলের নামকরা ৬ হাজার ডাক্তার জড়ো হয়েছেন। তাদের অক্লান্ত পরিশ্রমকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে রহস্যময় করোনাভাইরাস মঙ্গলবারের পর আরও ২৬ প্রাণ কেড়ে নিয়েছে।

চীনা ডেইলি জানিয়েছে, ভাইরাসটিতে এখনো পর্যন্ত মারা গেলেন মোট ১৩২ জন। আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯৭৪ জন।

এর মধ্যে হুবেইয়ের অবস্থা সবচেয়ে খারাপ। সেখানে ১২৫ জন মারা যাওয়ার পাশাপাশি ৩ হাজার ৫৫৪ জন আক্রান্ত হয়েছেন।

হুবেই প্রদেশের রাজধানী উহান গোটা দেশ থেকে বিচ্ছিন্ন রয়েছে। আরও কয়েকটি শহরে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে ৪১ জন আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে জার্মানি।

করোনাভাইরাস শ্বাস-প্রশ্বাসজনিত সংক্রমণ। এই রোগের কোনো প্রতিষেধক এবং ভ্যাকসিন নেই। মৃতদের অধিকাংশই বয়স্ক যাদের আগে থেকেই শ্বাস-প্রশ্বাসজনিত জটিলতা ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত