ঝিনাইদহের মহেশপুরে সোহাগ হোসেন (৩০) নামের এক যুবকের পুরুষাঙ্গ কেটে দিয়েছে তার স্ত্রী শারমিন খাতুন (২৬)।
স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় সোহাগ আলীকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় পুলিশ শারমিন খাতুনকে আটক করেছে। বুধবার দুপুরে মহেশপুর উপজেলার জাগুসা গ্রামে সোহাগের শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে। আহত সোহাগ হোসেন ওই উপজেলার যাদবপুর গ্রামের শফিউদ্দীনের ছেলে। আটক শারমিন খাতুন একই উপজেলার জাগুসা গ্রামের জসিম উদ্দীনের মেয়ে।
স্থানীয়রা জানান, বিয়ের পর থেকে সোহাগ-শারমিন দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত। ঘটনার দিন বুধবার শারমিন সোহাগকে তার বাবার বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর দুপুরে তার লিঙ্গ কর্তন করে। পরে স্থানীয়রা উদ্ধার করে মহেশপুর হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মহেশপুর থানার ওসি মোর্শেদ হোসেন খান জানান, পুরুষাঙ্গ কাটার ঘটনায় সোহাগের স্ত্রী শারমিন খাতুনকে আটক করা হয়েছে। এঘটনায় তার নামে মহেশপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।
