শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধুর সমগ্র জীবনে একটাই ব্রত ছিল-বাংলা ও বাঙালির মুক্তির জন্য নিজেকে উৎসর্গ করা। তাই জনগণের মুক্তির জন্য তিনি বেছে নিয়েছিলেন আন্দোলন-সংগ্রামের পথ। সেদিন বেশি দূরে নয়, যেদিন বঙ্গবন্ধুর স্বপ্ন ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।
গতকাল বুধবার সকালে চট্টগ্রামের আনোয়ারায় বাংলাদেশ মেরিন একাডেমির ৫৪তম ব্যাচ ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেরিন একাডেমির কমান্ড্যান্ট নৌ-প্রকৌশলী ড. সাজিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল। অনুষ্ঠানে সর্বোচ্চ কৃতিত্বের জন্য ক্যাডেট সালমান হাসানকে রাষ্ট্রপতি স্বর্ণপদক দেওয়া হয়।
