বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিক বিক্ষোভ

আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ১১:৪০ পিএম

ময়মনসিংহের ভালুকা উপজেলার মেহেরাবাড়ি এলাকার লিউ ফ্যাশন নামের একটি সোয়েটার কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে গতকাল বৃহস্পতিবার সকালে কারখানা ফটকের সামনে বিক্ষোভ মিছিল করেছেন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আন্দোলনরত শ্রমিকেরা জানান, তারা প্রায় ১১০০ শ্রমিক লিউ ফ্যাশনে কর্মরত আছেন। গত নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতন বকেয়া রয়েছে। এরই মধ্যে বেতন দেওয়ার জন্য বেশ কয়েকবার তারিখ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার তাদের বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু সকালে কর্মস্থলে এসে জানতে পারেন বেতন দেওয়া হবে না। এ সময় শ্রমিকেরা বিক্ষোভ মিছিল করেন। পরে খবর পেয়ে শিল্পপুলিশ ও মডেল থানার পুলিশ এসে ১৭ ফেব্রুয়ারি দুই মাসের বকেয়া বেতন দেওয়া হবে বলে আশ্বাস দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত