ভারতে স্কুলে নাগরিকত্ব আইনবিরোধী মঞ্চনাটক, গ্রেপ্তার প্রধান শিক্ষিকা

আপডেট : ৩১ জানুয়ারি ২০২০, ০৪:১৭ পিএম

ভারতে বিতর্কিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরুদ্ধে স্কুলে নাটক মঞ্চস্থ করায় প্রধান শিক্ষিকা ও এক অভিভাবককে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটির কর্ণাটকে এই ঘটনা ঘটে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, গত সপ্তাহে শাহিন প্রাইমারি অ্যান্ড হাইস্কুলে নামে প্রতিষ্ঠানে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা একটি নাটক মঞ্চস্থ করে। যাতে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বক্তব্য উপস্থাপন করা হয়।

নাটকটিতে অভিনয় করেন এক ছাত্রীর ২৬ বছর বয়সী মা নাজবুন্নিসা। আর নাটকটি মঞ্চস্থ করায় যুক্ত ছিলেন ৫২ বছরের প্রধান শিক্ষিকা ফরিদা বেগম। দুজনকেই গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ। স্কুলের প্রাইমারি

নাটকের একটি ভিডিওতে দেখা যায়, একটি শিশু আর একজনকে বলছে, ‘সরকার মুসলিমদের বলছে ভারত ছেড়ে চলে যেতে।’ জবাবে অপর শিশু বলছে, ‘মা, মোদি বলছেন, আপনার বাবার ও ঠাকুরদার তথ্য দেখাতে হবে। নইলে তিনি আমাদের দেশ ছেড়ে চলে যেতে বলবেন।’ সেই সময় আর এক শিশুকে বলতে শোনা যায়, ‘কেউ তথ্য দেখতে চাইলে, তাকে চটিপেটা করো।’

স্কুলে এমন নাটক মঞ্চস্থ করার অভিযোগ আনে ক্ষমতাসীন বিজেপি সমর্থিত ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। স্কুলে এসে শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করে তারা। তাতে স্কুল কর্তৃপক্ষ বাধা দেওয়ায় গ্রেপ্তার করা হয় দুজনকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত