মেয়ের সঙ্গে অভিমান করে বাবার আত্মহত্যা

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ০১:২১ এএম

নওগাঁর ধামইরহাটে মেয়ের সঙ্গে অভিমান করে দারাজ উদ্দিন (৫০) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গিয়েছে।

বৃহস্পতিবার রাত ৮ টার দিকে উপজেলার আড়ানগর ইউনিয়নের দক্ষিণ আড়ানগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দারাজ উদ্দিন একই গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, মেয়ের সঙ্গে কথাকাটাকাটির জের ধরে গত তিন দিন যাবৎ দারাজ উদ্দিন অভিমান করে খাওয়া দাওয়া ছেড়ে দেন। এ সময় তিনি পরিবারের লোকজনদের সঙ্গেও কোনো কথা বলেননি। পরিবারের ধারণা মেয়ের ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম হাসান সরদার দেশ রূপান্তরকে বলেন, ওই দিন রাত ৯ টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দারাজ উদ্দিনের লাশ তার বাড়ির আম বাগানের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত