অশ্বারোহীর সঙ্গে বিল গেটস কন্যার বাগদান

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫৯ পিএম

বিশ্বের শীর্ষস্থানীয় ধনকুবের ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের মেয়ে জেনিফার গেটস মিসরীয় অশ্বারোহী নায়েল নাসারের সঙ্গে বাগদান করেছেন।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে ২৩ বছর বয়সী জেনিফারই তার বাগদানের খবর জানান। পোস্টে তিনি বলেন, ‘হ্যাঁ, আমাকে ভালোবাসার বন্ধনে জড়িয়ে বহুদিনের প্রতীক্ষার অবসান ঘটাল নায়েল নাসার।’

একটি বরফে ঢাকা জায়গায় কাছাকাছি বসা দুজনের ছবি দিয়ে ওই পোস্টে জেনিফার বলেন, ‘তুমি অনন্য। এই সপ্তাহান্তে তুমি আমায় একেবারে অবাক করে এমন জায়গায় নিয়েছ, যা আমার কাছে স্বপ্নের মতো ছিল। আমরা শিখতে, বাড়তে, হাসতে এবং ভালোবাসতে কাটিয়ে দেব আমাদের জীবন।’

মিশরে জন্ম নেয়া নাসারের বেড়ে ওঠা কুয়েতে। ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দুজনের পরিচয় হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত