ফেনীতে ২ মাদক কারবারি আটক

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১০:০৬ এএম

ফেনীতে দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। সোমবার দিবাগত গভীর রাতে ফুলগাজী উপজেলার হাসানপুর কলেজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় ২৮৪ পিস ইয়াবাসহ মো. হারুন (৩২) ও মো. শাহ আলমকে (৫৫) হাতেনাতে আটক করা হয়।

আটক হারুন ফুলগাজী উপজেলার দক্ষিণ আনন্দপুর এলাকার মৃত আবদুর রউফের ছেলে ও শাহ আলম চাঁদপুরের হাজীগঞ্জ নোয়াপাড়া মো. নবাব আলীর ছেলে।

র‌্যাব আরও জানায়, আটকরা কৌশলে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে জেলার বিভিন্ন স্থানে বিক্রি করতো। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য এক লাখ ৪২ হাজার টাকা।

ফেনীস্থ র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মো. নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ও জব্দকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত