গাজীপুর নগরীর মোগরখাল এলাকায় এক গৃহবধূ খুন হয়েছেন। পরকীয়ার জেরে মা ও স্বামী শ্বাসরোধে তাকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হবিগঞ্জের লাখাইয়ে প্রতিবেশীর ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন এক ব্যক্তি।
গাজীপুরে গত সোমবার রাতে নিহত নীলা খাতুন (২০) পাবনার চাটমোহর থানার বিন্নাবাড়ি গ্রামের নয়ন মিয়ার স্ত্রী। এ ঘটনায় নিহতের মা রত্না বেগম (৩৫) ও স্বামী নয়ন মিয়াকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ।
বাসন থানার ওসি এ কে এম কাউসার চৌধুরী জানান, গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে রতœা বেগম মেয়ের বাসায় যান। পরে নয়নের সামনে পরকীয়া নিয়ে মেয়ের সঙ্গে মায়ের কথাকাটাকাটির একপর্যায়ে তাকে হত্যা করা হয়।
এদিকে হবিগঞ্জের লাখাই উপজেলার আমানুল্লাহপুর গ্রামে গতকাল বেলা আড়াইটার দিকে জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর ধারালো অস্ত্রের আঘাতে ধনু মিয়ার ছেলে মফিজুল মিয়া নিহত হন।
