একুশে বইমেলা উপলক্ষে প্রকাশ হয়েছে মোহাম্মদ আজমের নতুন বই ‘কবি ও কবিতার সন্ধানে’। বইটি বাজারে এনেছে বাতিঘর।
১৯৯ পৃষ্ঠার ‘কবি ও কবিতার সন্ধানে’র দাম ৩৭৫ টাকা। পাওয়া যাচ্ছে বইমেলায় বাতিঘরের স্টলে। এ ছাড়া চেইন বুকশপটির সব আউটলেটে মিলছে। পাশাপাশি অনলাইন বুকশপে অর্ডার করা যাচ্ছে।
বইটির ব্যাক কাভারে সংক্ষেপে পরিচিতি দেওয়া হয়েছে এভাবে, “কবিতা যদি ভাষার নির্দিষ্ট বিন্যাস হয়, আর ভাষা যদি জনগোষ্ঠীর এজমালি সম্পদ, তাহলে কবিতার সাথে কবি ও পাঠকের সম্পর্ক কীভাবে নির্ণীত হবে? সাহিত্য-আঙ্গিকগুলোর মধ্যে কবিতার বিশিষ্টতা কী? ভালো বা মহৎ কবিতার লক্ষণ-ই বা কী? কাব্যপাঠে আসলে কী ঘটে? বাংলা ভাষার প্রধান কয়েকজন কবির দৃষ্টিভঙ্গি ও কাব্য অবলম্বনে এসব প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে ‘কবি ও কবিতার সন্ধানে’ গ্রন্থে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক মোহাম্মদ আজমের পূর্ব প্রকাশিত অন্য বইয়ের মধ্যে রয়েছে ‘বাংলা ও প্রমিত বাংলা সমাচার’ এবং ‘বাংলা ভাষার উপনিবেশায়ন ও রবীন্দ্রনাথ’। দুটো বইয়েরই প্রকাশক আদর্শ।
