করোনাভাইরাসে চীনে মৃত্যু সাড়ে ২৪ হাজার!

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ০৮:১৫ পিএম

নভেল করোনাভাইরাসে চীনে ২৪ হাজার ৫৮৯ জন মারা গেছে বলে নতুন তথ্য ফাঁস হয়েছে। ভারতের সংবাদমাধ্যম আউটলুক প্রযুক্তি কোম্পানি ‘টেনসেন্ট’ এর বরাত দিয়ে এ খবর প্রকাশ করে। 

চীনের শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানি টেনসেন্ট জানায়, করোনাভাইরাসে আরো এক লাখ ৫৪ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। 

তবে চীনের স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, বৃহস্পতিবার পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৬৩ জন।

সংবাদমাধ্যম 'তাইওয়ান নিউজ' তাদের প্রতিবেদনে বলেছে, মনে হচ্ছে, অসতর্কভাবে এমন তথ্য প্রকাশ করেছে টেনসেন্ট। প্রকাশিত সংখ্যা এ ভাইরাসে মৃত্যু ও সংক্রমণের সরকারি পরিসংখ্যানের চেয়ে অনেক বেশি। 

সম্প্রতি টেনসেন্ট তাদের ওয়েবসাইটে ‘এপিডেমিক সিচুয়েশন ট্র্যাকার’ নামে একটি পেজ খোলে। 

এতে ফেব্রুয়ারির ১ তারিখ প্রকাশিত পর্যন্ত চীনে নভেল করোনাভাইরাসে আক্রান্তের পরিংখ্যান তুলে ধরা হয়।

তাদের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে সন্দেহভাজন আক্রান্ত হিসেবে চীনে ৭৯ হাজার ৮০৮ জন শনাক্ত করা হয়েছে যা সরকারি হিসেবের চেয়ে চার গুন বেশি।

টেনসেন্টর দাবি, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন মাত্র ২৬৯ জন। 

‘টেনসেন্টে’র পক্ষ থেকে এখন পর্যন্ত অবশ্য কেউ এই প্রতিবেদন নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেননি।

এদিকে উহানের একাধিক সূত্রে জানা গেছে, অনেক করোনভাইরাস রোগী চিকিৎসা নিতে পারছেন না । এতে তাদের হাসপাতালের বাইরে মারা যাওয়ার আশঙ্কা বাড়ছে।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, করোনাভাইরাস নিয়ে চীন যে তথ্য প্রকাশ করছে তার মধ্যে লুকোচুরি রয়েছে। 
সিসিএন জানিয়েছে, যদি ‘টেনসেন্টে’র পরিসংখ্যান সঠিক হয় তাহলে করোনভাইরাসে মৃত্যুর হার হবে ১৬ । এর আগে সার্স রোগে চীনে এ মৃত্যুর হার ছিল ৬ দশমিক ৬ শতাংশ জানিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত