টেসলায় চাকরি পেতে হাইস্কুল পাসেরও প্রয়োজন নেই

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১২:১৭ এএম

টেসলায় চাকরি পেতে কোনো ডিগ্রি লাগবে না বলে ঘোষণা দিয়েছেন ইলেকট্রনিক গাড়ি প্রস্তুতকারী কোম্পানিটির প্রধান নির্বাহী (সিইও) ইলন মাস্ক। মার্কিন কোম্পানিটির কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টিমে যোগ দিতে রবিবার এক টুইটার বার্তায় আহŸান জানান এই ধনকুবের প্রযুক্তি উদ্যোক্তা। এতে তিনি জানান, এআই টিমে যোগ দিতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন, মেইল করুন বা ম্যাসেজ পাঠান, প্রতিদিন যে কোনো সময়। দক্ষিণ আফ্রিকান এই প্রকৌশলী আরও বলেন, ‘এর জন্য কোনো পিএইচডি লাগবে না। এমনকি কলেজ পাস না হলেও আমার কিছু যায় আসে না।’ তবে টেসলার সঙ্গে যুক্ত হতে ইচ্ছুককে এআই নিয়ে ভালোভাবে বোঝাপড়া থাকতে হবে বলে তিনি জানান।

ইলন বলেন, কাজের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার কোনো সম্পর্ক না থাকলেও সব আবেদনকারীকে কঠিন কোডিং টেস্টে পাস করতে হবে। এর আগে ২০১৪ সালেও একই ধরনের মন্তব্য করেছিলেন মহাকাশ ভ্রমণ সংস্থা স্পেসএক্সেরও সিইও ইলন। তিনি বলেন, তার সঙ্গে কাজ করতে কোনো ধরনের কলেজ বা হাইস্কুল ডিগ্রিও লাগবে না।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত