যুক্তরাষ্ট্রের পরীক্ষাগারে নির্মমতা

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১১:২৫ পিএম

গবেষণায় বিভিন্ন প্রাণীর ব্যবহারের রীতি বহুদিন পুরনো ব্যাপার। যুক্তরাজ্যের মতো উন্নত দেশের ল্যাবরেটরিগুলোতে (পরীক্ষাগার) অবলা জীবদের ব্যবহার করা হয় গবেষণার কাজে। ল্যাবের তাপমাত্রা ব্যবস্থা নষ্ট হওয়ার কারণে বা খাবার দিতে ভুলে যাওয়া কয়েক সপ্তাহ খাঁচায় থেকে মৃত্যুর ঘটনা স্বাভাবিক ব্যাপারে দাঁড়িয়েছে ওই ল্যাবগুলোতে। এটা এমন এক বিষয়, যা কেউ দেখেও দেখে না।

একজন পশুচিকিৎসকের অবহেলার কারণে বিরল প্রজাতির একটি বানর যাকে প্রজননের জন্য ল্যাবরেটরিতে রাখা হয়েছিল, তার মৃত্যু হয়। তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থার ত্রুটির কারণে ওই বানরটির বুকে ও তলপেটে রক্তক্ষরণ হতে শুরু করে।

২০১৮ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত এমন অনেক প্রাণী মারা গেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথে (এনআইএইচ)। ইথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিমেলস (পিইটিএ) নামের সংস্থাটি এমন ৩১টি প্রাণীর মৃত্যুর বিষয়টি বার্তা সংস্থা এএফপিকে জানায়। ডায়াবেটিস, শিশুস্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা ল্যাবরেটরিগুলোতে এ মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানায় সংস্থাটি। আর এ ল্যাবরেটরিগুলোর সবই যুক্তরাষ্ট্রের বেথেসদা, ম্যারিল্যান্ড, হ্যামিল্টন ও মনটানায় অবস্থিত।

এক বিবৃতিতে এনআইএইচ জানায়, তারা ‘অসম্মতিপূর্ণ’ এ ঘটনাগুলো বেশ গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করেছে। ল্যাবরেটরি অ্যানিমেল ওয়েলফেয়ার (ওএলএডব্লিউ) এ মৃত্যুর বিষয়গুলো তদন্ত করছে। কিন্তু পশু অধিকারবিষয়ক সংস্থাগুলো বলছে, ল্যাবরেটরিতে অবলা জীবদের ওপর পরীক্ষা চালানোর বিষয়টি নৈতিক নয়।

অ্যানিমেল ওয়েলফেয়ার ইনস্টিটিউটের গবেষক এরিক ক্লেইম্যান বলেন, ‘প্রাণীদের বেঁচে থাকা, ব্যথা, অসন্তোষ নিয়ে আইন ও নীতিমালা রয়েছে। কিন্তু এসব কিছুই অনুসরণ করা হয় না। ফলে ওই প্রাণীদের ভাগ্যে থাকে নির্মম নিষ্ঠুরতা। পরীক্ষার বিষয় প্রাণীদের প্রশিক্ষণ, চিকিৎসা দেওয়া, খাবার ও পানীয় সরবরাহ করা মৌলিক অধিকারের বিষয়। আপনি যদি এ অধিকার দিতে না পারেন, তাহলে আপনার কোনো অধিকার নেই ওই প্রাণীদের নিয়ে গবেষণা করার।’

গত বছর ইবোলা রোগের টিকা আবিষ্কার করা হয়েছিল জিনগত রূপান্তরিত ইঁদুর দিয়ে। এছাড়া ক্যানসারের মতো রোগের ওষুধ বের করতেও ইঁদুরদের ওপর পরীক্ষা চালানো হয়। বিজ্ঞানীরা বিশ্বাস করেন, চিকিৎসা বিজ্ঞানের উন্নতির জন্য প্রাণীদের ওপর পরীক্ষা চালানো যায়। কিন্তু এ পরীক্ষা চালানোর কথা আইনের বিধি অনুসারে।

যুক্তরাষ্ট্রের কৃষি দপ্তরের কর্মকর্তাদের দায়িত্ব ল্যাবরেটরিগুলোতে নিয়মিত পর্যবেক্ষণে যাওয়ার প্রাণীদের সুরক্ষা নিশ্চিতে। কিন্তু বাস্তবে তা হয় না। এমনকি প্রাণীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মতো বিষয়টিও অনুসরণ করা হয় না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত