ওজনে কম দেওয়ার অভিযোগ পেয়ে কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নে ভিজিডির চাল বিতরণ বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় কলাপাড়া পৌর শহরে অবস্থিত চাকামইয়া ইউনিয়ন পরিষদের অফিস থেকে ভিজিডির চাল বিতরণের সময় এ অনিয়মের ঘটনা ঘটে।
উত্তর চাকামইয়া গ্রামের আবদুল মান্নান, শহিদুল ও ফজলু কাজীসহ একাধিক ভুক্তভোগী বলেন, ‘ইউনিয়নের ৩২৮ জন ভিজিডি কার্ডধারীকে সরকার কর্র্তৃক নির্ধারিত জনপ্রতি ৩০ কেজি চালের বস্তা দেওয়ার কথা থাকলেও বালতি দিয়ে মাপ ছাড়া চাল দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অনুপ দাস বলেন, ‘অনিয়মের বিষয়টি জানার পর চাল বিতরণ বন্ধ রেখেছি।’
