চুয়াডাঙ্গায় ২ রোহিঙ্গা তরুণীসহ ৪ জন আটক

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৩২ পিএম

চুয়াডাঙ্গায় দুই রোহিঙ্গা তরুণীসহ চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে জেলার দামুড়হুদা উপজেলার ডুগডুগির বাজার থেকে তাদের আটক করা হয়।  

আটককৃতরা হলো-কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের (৬ নম্বর) প্রধান আমির হোসেনের মেয়ে জুবাইরা খাতুন (২০), বালু খালি ২৬ নম্বর ক্যাম্পের ইসমাইল হোসেনের মেয়ে আনোয়ারা খাতুন (১৯), বরিশাল জেলার বাগদা গ্রামের ফজর আলীর ছেলে জাকির হোসেন (৪২) ও নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ গ্রামের ফজলুল হকের ছেলে নাফিজ সাদিক (২৬)।

পুলিশ জানায়, দুই রোহিঙ্গা যুবতীসহ চারজন চুয়াডাঙ্গা সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করবে গোপন সংবাদে এমন খবর পেয়ে উপজেলার ডুগডুগি বাজারে অভিযান চালায় পুলিশ। সেখানে একটি ইজিবাইকের মধ্যে থাকা ওই দুই রোহিঙ্গা তরুণীসহ চারজনকে আটক করা হয়।  

দামুড়হুদা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর কবির জানান, আটককৃতদের মধ্যে দুজন রোহিঙ্গা  তরুণী। বাকি দুজন দালাল। দালালের পরামর্শেই ওই দুই রোহিঙ্গা তরুণী সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের পরিকল্পনা করছিল। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত