রাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদ

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩৮ পিএম

বহিরাগতদের হামলায় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) চার শিক্ষার্থী আহতের প্রতিবাদ, হামলাকারী ও আশ্রয়দাতাদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, হামলার ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ সময় তারা দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি জানান। ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের আকিব মাহমুদ হাসান, লাল সাং, আহাম্মেদ রেজা আরিফ, ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের মো. রিয়াদ তালুকদার প্রমুখ এ সময় বক্তব্য রাখেন।

গত ৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে পিটিয়ে জখম করেছে রাঙ্গামাটি শহরের তবলছড়ি এলাকার একদল বহিরাগত ছাত্রলীগ কর্মী। এ ঘটনায় কোতোয়ালি থানায় পৃথক দুটি অভিযোগ করা হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত