রোগ ভয় থাকলেও আয় বাড়বে কর্কটের, সম্পদ প্রাপ্তি যোগ আছে বৃশ্চিকের

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ০৮:২৩ এএম

মেষ : ব্যবসায় বিনিয়োগে বাধা বা দেরি হবে। সন্তানের পায়ে ব্যথা বাড়তে পারে। তীর্থ ভ্রমণ যোগ আছে।

বৃষ : মায়ের ঠান্ডাজনিত রোগ-ব্যথা বৃদ্ধি। আশা পূরণ দেরিতে হবে। ব্যবসায় হঠাৎ প্রাপ্তি যোগ আছে।

মিথুন : স্বামী-স্ত্রী উভয়ের রোগ ভয় আছে। স্বল্প ভ্রমণ লাভজনক হবে। কোনো কাজই দ্রুত হবে না।

কর্কট : রোগ ভয় থাকলেও আয় বাড়বে। পরিচিতরা কাজে সাহায্য করবে। প্রকাশ্য শত্রুরা মাথা চাড়া দিয়ে উঠবে।

সিংহ : ঠান্ডায় রোগ বাড়তে পারে। স্ত্রীর ওষুধে অর্থ ব্যয় যোগ আছে। সন্তানের স্বাস্থ্যের যত্ন নিন।

কন্যা : কর্মে গতি নেই। মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে। ভ্রমণ যোগ আছে।

তুলা : চাকরি মধ্যম কিন্তু ব্যবসা ভালো নয়। আত্মীয়রা সাহায্যকারী হবে। অর্থ-সম্পদ বৃদ্ধি পাবে।

বৃশ্চিক : কাজের চাপ বাড়বে। সম্পদ প্রাপ্তি যোগ আছে। সংসারে শান্তি আসবে।

ধনু : স্বাস্থ্য ভালো না গেলেও ধন-সম্পদ বৃদ্ধি পাবে। আয় ভালোই হবে। বিদেশ ভ্রমণ যোগ আছে।

মকর : স্বাস্থ্য ভালো যাবে না। সম্পত্তি বিক্রি বা ক্ষতি যোগ আছে। ব্যবসায় মন্দা গতি।

কুম্ভ : নিজের স্নায়ু পীড়া ও পেটের রোগ এবং স্ত্রীর গায়ে ব্যথা বৃদ্ধি হবে। সুখ ও সৌভাগ্য যোগ আছে। পরিবারের শান্তি বজায় থাকবে।

মীন : ডায়াবেটিস ও ঠান্ডাজনিত রোগ বৃদ্ধি হবে। কর্মস্থলে পুরস্কার প্রাপ্তি যোগ আছে। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত