দোহারে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ০৩:১২ পিএম

ঢাকার দোহার উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. নাঈম (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার কার্তিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাঈম উপজেলার শিলাকোঠা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা পৌনে ১২টার দিকে নাঈম মোটরসাইকেলে তার ফুপাতো ভাই আবিককে নিয়ে দোহার সদর জয়পাড়া যাওয়ার পথে কার্তিকপুর কালি মন্দিরের সামনে পৌঁছালে সামনের দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটির ওপর ছিটকে পড়লে নাঈম গুরুতর আহত হয়।

মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত আবিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি। বিধায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত