আল মাসুমের রাজনৈতিক ছড়ার বই ‘আপত্তি সত্ত্বেও’

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৫০ পিএম

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে সাংবাদিক আল মাসুমের রাজনৈতিক ছড়ার বই ‘আপত্তি সত্ত্বেও’। বইটি প্রকাশ করেছে আগামী প্রকাশনী, মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা। প্রচ্ছদ করেছেন শিল্পী মামুন হোসাইন।

গত বছরে ঘটে যাওয়া আলোচিত সমালোচিত ঘটনাগুলো ব্যঙ্গাত্মক ও বিদ্রূপাত্মক ভাষায় প্রকাশ করা হয়েছে এই বইয়ে। যেসব বিষয় মানুষকে আহত করেছে, ক্ষুব্ধ করেছে তা সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় তুলে ধরা হয়েছে।

নাগরিকের ব্যথা, বেদনা, ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে এই বইয়ে। সময়কে ধরার চেষ্টা করা হয়েছে। সাধারণ মানুষের ক্ষোভের কথা অতি সাধারণ ভাষায় উপস্থাপন করা হয়েছে। চলমান রাজনীতি, সমাজনীতি ও বাজারনীতি যেমন স্থান পেয়েছে তেমনি আন্তর্জাতিক সম্পর্কে বাংলাদেশ, রোহিঙ্গা ও জায়গা পেয়েছে।

দেশের শীর্ষ ইংরেজি দৈনিক দা ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার আল মাসুম প্রতিবেদন লেখার পাশাপাশি সমসাময়িক বিভিন্ন ইস্যুতে নিয়মিত মন্তব্য প্রতিবেদন এবং কলাম লিখে আসছেন।

‘আপত্তি সত্ত্বেও’ বইটির বিষয়ে লেখক বলেন, ‘বইয়ের প্রতিটি ছড়া এই সমাজের প্রতিচ্ছবি। একটি সময়কে ধারণ করেছে এসব ছড়া। সমাজের অন্যায়-অসংগতি নিয়ে ব্যঙ্গাত্মক ও শ্লেষাত্মক লেখা কখনো পাঠককে হাসাবে, কখনো গভীর চিন্তার খোরাক জোগাবে’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত