চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন আওয়ামীপন্থি সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সৈয়দ মোক্তার আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন একই প্যানেলের আবুল হোসেন মোহাম্মদ জিয়াউদ্দিন। অবশ্য সভাপতি ও সাধারণ সম্পাদক দুটি পদের কোনোটি না পেলেও যুগ্ম সাধারণ সম্পাদকসহ ১২টি পদে জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠ হয়েছে বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ।
×
