শ্রীমঙ্গলে উপকারভোগীদের সংবাদ সম্মেলন

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ১২:১৩ এএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মেয়াদপূর্তির পরও বন বিভাগ থেকে সামাজিক বনায়নের গাছ না কাটায় দুর্ভোগে পড়েছেন উপকারভোগীরা। ১০ বছর বিভিন্ন সমিতি থেকে ঋণ এনে তারা এসব গাছ পরিচর্যা ও পাহারা দিয়ে বড় করেছেন। আশা ছিল লভ্যাংশের টাকা দিয়ে সেই ঋণ পরিশোধ করবেন। কিন্তু তাদের সেই আশায় এখন গুড়ে বালি।

গতকাল মঙ্গলবার স্থানীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ দুর্ভোগের কথা জানান উপকারভোগী মো. গোলাম মোস্তফা। সংবাদ সম্মেলনে ৩১ জন উপকারভোগী উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত