আটা, চিনি, রং ও কেমিক্যাল মিশিয়ে গুড় তৈরি করার অভিযোগে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাসুদ রানা (৩০) নামে এক কারিগর ও বাড়ির মালিককে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার মধ্যরাতে উপজেলার সারপুকুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনসুর আলীর বাড়িতে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন এই জেল-জরিমানা করেন।
সাজাপ্রাপ্ত মাসুদ রানা কালীগঞ্জ উপজেলার উত্তর মুসরত মদাতি গ্রামের মোহাম্মদ আলী পচা শেখের ছেলে। তাকে তিন মাসের বিনাশ্রম কারাদ- ও ৫০ হাজার টাকা জরিমানা এবং বাড়ির মালিক মনসুর উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় গুড় তৈরির সরঞ্জাম আটা, চিনি, নালিগুড় ও কেমিক্যালসহ এক ট্রাক সরঞ্জাম জব্দ করা হয়।
