ভালোবাসা দিবসে আপনার উপহারটি একটু আলাদা হলে কেমন হয়? ভালোবাসার মানুষটিকে এবারের ভালোবাসা দিবসে উপহার তার রাশি অনুসারে। লিখেছেন নাজমুল হাসান
রাশি বুঝে ভালোবাসার উপহার দিতে পারেন। এ প্রসঙ্গে জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী জানান,
-মেষরাশির জাতক-জাতিকারা সব থেকে ভালোবাসে বেড়াতে। তাই নতুন নতুন জায়গা তাদের ঘুরতেই পছন্দ। আর এই রাশির উপহার হতে পারে ঘড়ি, আইপড বা গান শোনার যে কোনো জিনিস।
-বৃষ রাশির মানুষের সবচেয়ে পছন্দ কেনাকাটা করা। তারা উপহার পেলে খুশি হয়। তা হতে পারে গহনা অথবা জামা-কাপড়। ফুলও পছন্দের তালিকায় রয়েছে বৃষ রাশির মানুষের।
-মিথুন রাশির পছন্দ গল্প করা। বেড়াতে নিয়ে গেলেও খুশি হবে। ফোন হতে পারে মনের মতো উপহার।
-কর্কট রাশির মানুষরা সংসারের প্রয়োজনীয় জিনিস উপহার দিলে খুব খুশি হয়। তবে পারফিউম বেশি পছন্দ।
-সিংহ রাশির জাতকরা নতুন নতুন জামা কাপড় পরতে পছন্দ করে। তাই তাদের পোশাক উপহার দেওয়াই শ্রেয়।
-কন্যা রাশির ব্যক্তিরা ছবির ফ্রেম, বাঁধানো ছবি বা পারফিউম পেলে খুব খুশি হয়।
-তুলারাশি ঘর সাজানোর জিনিস উপহারে খুশি হয়। তবে তাদের পুতুল পছন্দ।
-বৃশ্চিক রাশির মানুষরা শপিং করতে এবং বেড়াতে খুশি। উপহার হিসেবে পেতে চায় পোশাক।
-ধনু রাশির জাতিকাদের দূরের রোমান্টিক জায়গায় বেড়াতে নিয়ে গেলে খুশি হবে। খুশি সাজগোজের জিনিসে।
-মকর রাশির ফুলের তোড়া পছন্দ। তবে সবচেয়ে পছন্দ বই। এ রাশির মানুষরা বই পড়তে ভালোবাসে।
- কুম্ভ রাশির জন্য উপহার হতে পারে ছোটখাটো গহনা বা শাড়ি। উপহার হিসেবে খাদ্যদ্রব্যও পছন্দ করে তারা।
-মীন রাশির জাতক-জাতিকারা ঘর সংসারের জিনিস উপহার পেলে আনন্দ পান।
