কন্যার কাজে স্ত্রীর বিরোধিতা দেখা যায়, মীনের আয় থেকে ব্যয় বেশি

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৫৭ এএম

মেষ : ঠান্ডা ও মাংসপেশিতে রোগ ভয় আছে। অর্থ উপার্জনের জন্য বিদেশ গমণ করতে হবে। ব্যয় বাড়বে।

বৃষ : সন্তানের বিদেশ ভ্রমণের যোগ আছে। আয় ভালো নয়। সাবধান- দুর্ঘটনা যোগ আছে।

মিথুন : দাম্পত্য কলহ যোগ আছে। মায়ের স্বাস্থ্য ভালো যাবে না। বন্ধুর সঙ্গে দ্বন্দ্ব লাগতে পারে।

কর্কট : রোগ ভয় থাকবে। আত্মীয়র সঙ্গে দ্ব›দ্ব দেখা দিতে পারে। ব্যয় বাড়বে।

সিংহ : উচ্চ রক্তচাপ, চর্ম ও মাংসপেশিতে দুর্বলতা দেখা দিতে পারে। আয় বাড়লেও সংসারে পূর্ণ শান্তি পাওয়া যাবে না। সন্তান শিক্ষায় কৃতকার্য হবে।

কন্যা : ঠান্ডায় শরীরে ক্ষতি যোগ আছে। কাজে স্ত্রীর বিরোধিতা দেখা যায়। মায়ের রোগ বৃদ্ধি যোগ আছে।

তুলা : বৈদেশিক বাণিজ্যে অর্থ বিনিয়োগ করতে হবে। আত্মীয়র সাথে দ্বন্দ্ব দেখা দিতে পারে। নিজের ও মায়ের শরীরের যত্ন নিতে হবে।

বৃশ্চিক : আত্মীয়র সাহায্যে ব্যবসায় লাভ হবে। সংসারে কিছুটা ঝামেলা দেখা দিতে পারে। সন্তান বিদেশ যেতে পারে।

ধনু : গায়ের ব্যথা বৃদ্ধি পেতে পারে। তবে সম্পদ বৃদ্ধির যোগ আছে। কাজের চাপ থাকবে।

মকর : ব্যবসায় অর্থ বিনিয়োগ না করলে ক্ষতি হতে পারে। স্বাস্থ্য ভালো না থাকলেও বিদেশ ভ্রমণ যোগ আছে। মিতব্যয়ী হোন।

কুম্ভ : স্বাস্থ্যের যত্ন নিন। ব্যয় বাড়লেও কিছু অর্থ সঞ্চয় হতে পারে। শিক্ষা নিয়ে সন্তানের অতৃপ্তি বাড়বে।

মীন : স্ত্রীর স্বাস্থ্যের জন্য বিদেশ যেতে হবে। কাজে ব্যস্ততা বাড়বে। আয় থেকে ব্যয় বেশি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত