আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন।
বৃহস্পতিবার সকাল ১১টায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে এসে প্রথমে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপদেষ্টা মণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দীন আহমেদ, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, শেখ হেলাল উদ্দিন এমপি, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, এস এম কামাল হোসেন, মির্জা আজমসহ কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
