বেনাপোলের ভবেরবেড় ও গাতিপাড়া গ্রামের দুটি পুকুর থেকে গতকাল বৃহস্পতিবার সকালে একাধিক মাদক মামলার আসামি মঈন উদ্দিন (৩৫) ও শিশু ওমর ফারুক মাসুদের (৪) মরদেহ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
মঈন উদ্দিন বেনাপোল ভবেরবেড় গ্রামের আবদুস সালামের ছেলে। মঈনকে রাতে কুপিয়ে হত্যা করে লাশ হাত-পা বেঁধে পুকুরে ফেলে দেয় দুর্বৃত্তরা। শিশু মাসুদ গাতিপাড়া গ্রামের মজনু হোসেনের ছেলে। বাড়ির পাশে খেলা করতে গিয়ে সকালে একটি পুকুরে ডুবে মারা যায় মাসুদ।
বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান, ভবেরবেড় গ্রামের একটি পুকুরে মরদেহ পড়ে থাকার খবর পায় পুলিশ। তার বিরুদ্ধে চারটি মাদক মামলাসহ অসংখ্য অভিযোগ রয়েছে থানায়। তবে তার শরীরে অসংখ্য ক্ষতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন তিনি। ময়নাতদন্তের জন্য লাশ দুটি যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
