সিদ্ধিরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভুঁইয়া রাজুর ওপর হামলার প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিদ্ধিরগঞ্জ পুলের সামনে থানা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা দলে অনুপ্রবেশকারী ও সুবিধাভোগী হাইব্রিডদের সংগঠনের সব পদ-পদবি থেকে বাতিল ও প্রবেশ বন্ধ করার দাবিও জানান।
সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি নূরে আলমের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তৃতা করেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা জহিরুল হক, থানা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন, বাদল মেম্বার, আমিন উদ্দিন, থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এম এ জামান, জেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল হেকিম, আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি হাজী আবদুস সামাদ বেপারি, থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, মহানগর যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক মনিরা সুলতানা মনি প্রমুখ।
