রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, আগামী জুন মাসের মধ্যেই চিলাহাটি-ভারতের হলদিবাড়ি রেললাইন নির্মাণকাজ শেষ হবে। লাইনটি নির্মিত হলেই চিলাহাটি থেকে ভারতের শিলিগুড়ি পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে।
তিনি গত বৃহস্পতিবার রাতে পঞ্চগড়ের বোদা পৌর ভবন চত্বরে পৌর গেস্ট হাউজ উদ্বোধন, মসজিদের অনুদান বিতরণ, ডাস্টবিন ও দুস্থদের মাঝে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, রেলযোগাযোগ সহজতর করতে ১৪ মার্চ যমুনা নদীর ওপরে ডাবল লাইনের বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণকাজের উদ্বোধন করা হবে। তিনি কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করে শিক্ষিত বেকার যুবকদের চাকরির পেছনে না ছুটে নিজেদের সরকারি সুযোগ গ্রহণ করে উদ্যোক্ততা হওয়ার আহ্বান জানান।
পৌর মেয়র ওয়াহিদুজ্জামান সুজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি বক্তব্য দেন।
