বেনাপোল ট্র্যাজেডি দিবস উপলক্ষে গতকাল শনিবার সকালে বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শোক র্যালি, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান হয়।
সকাল ১০টার দিকে সাংসদ শেখ আফিল উদ্দিনের উদ্যোগে এ উপলক্ষে বিদ্যালয়ে কর্মসূচি পালন করা হয়। দুপুর ১২টার দিকে বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটনের উদ্যোগে বিদ্যালয়ে পৃথক কর্মসূচি পালন করা হয়।
২০১৪ সালের ১৫ ফেব্রুয়ারি যশোরের শার্শা উপজেলার বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা শিক্ষা সফরে মেহেরপুরের মুজিবনগরে যায়। ফেরার পথে চৌগাছার ঝাউতলা বাজার নামক স্থানে বাসটি রাস্তার পাশে একটি পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নিহত হয় ৭ শিক্ষার্থী। আহত হন ৭০ শিক্ষার্থীসহ চারজন শিক্ষক। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও ২ শিক্ষার্থী।
