মেলায় বিপ্লব মোহনের ‘যুদ্ধ দিনের কথা’ ও ‘ইতিহাসের কিংবদন্তি বঙ্গবন্ধু’

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ০১:০১ পিএম

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে বিপ্লব মোহন চৌধুরীর দুই বই- ‘যুদ্ধ দিনের কথা’ ও ‘ইতিহাসের কিংবদন্তি বঙ্গবন্ধু’।

‘যুদ্ধ দিনের কথা’ পাঠককে ক্ষণিকের জন্য হলেও নিয়ে যাবে ১৯৭১ সালের বাংলাদেশের যুক্তিযুদ্ধের সময়টাতে। বইটিতে লেখক সাবলীল ভাসায় গল্পের ছলে ফুটিয়ে তুলেছেন রাজাকার ও পাক হানাদারদের নির্মমতা, শত কষ্টের মধ্যেও মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা, ভারতের শরণার্থীশিবিরে থাকা মানুষজনের দুঃখ কষ্ট।

বইটির প্রচ্ছদ করেছেন তিতাস সাহা। মূল্য ১৮০ টাকা। পাওয়া যাচ্ছে বইমেলায় রূপ প্রকাশনের ৫২৭ ও ৫২৮ নম্বর স্টলে।

বাংলাদেশ ও বঙ্গবন্ধু শব্দ দুটি সমার্থক। হাজার বছরের এই শ্রেষ্ঠ বাঙালি সকল আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে আমাদের এনে দিয়েছেন একটি স্বাধীন দেশ ও একটি পতাকা। স্বাধীনতার সেই মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে দেখা বই- ‘ইতিহাসের কিংবদন্তি বঙ্গবন্ধু’।

বইটিতে বঙ্গবন্ধুর বাল্যজীবন থেকে শুরু করে তার কর্মজীবন, অতঃপর সপরিবারে নির্মম হত্যাকাণ্ডের শিকার হওয়া অত্যন্ত সহজ সরল ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করেছেন লেখক। তথ্য সমৃদ্ধ এ বইটি সকল শ্রেণির পাঠকের নিকট ইতিমধ্যে সমাদৃত হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উৎসর্গ করা বইটির প্রচ্ছদ করেছেন বিকাশ সাহা শুভ। দাম ২০০ টাকা। পাওয়া যাচ্ছে রূপ প্রকাশনের ৫২৭ ও ৫২৮ নম্বর স্টলে।

বিপ্লব মোহন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক। ২০১৯ সালে উপজেলার সেরা শিক্ষকের পুরস্কার জেতা সদালাপী মানুষটি লেখক হিসেবেও এরই মধ্যে বেশ সুনাম কুড়িয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত