জাপানে ‘নেকড ফেস্টিভ্যালে’ হাজারো তরুণের সমাগম

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৩৯ পিএম

জাপানে বিখ্যাত বার্ষিক ‘নেকড ফ্যাস্টিভ্যালে’ হাজার হাজার লোকের সমাগম হয়েছে। দেশটির দক্ষিণ অংশ হনশু আইল্যান্ডে হাদাকা মাতসুরি নামে এই উৎসব অনুষ্ঠিত হয়।

সিএনএন জানায়, প্রতি বছর ফেব্রুয়ারির তৃতীয় শনিবার সাইদাইজি কানোনিন মন্দিরে এই উৎসব চলে। ওকাইয়ামা শহর থেকে মন্দিরটিতে ট্রেনে করে যেতে লাগে মাত্র ৩০ মিনিট।

নেকড বা উলঙ্গ উৎসব হিসেবে খ্যাত হলেও সেখানে আগতদের শরীরে একেবারেই যে কাপড় থাকে না, তা কিন্তু নয়। প্রতি বছর অন্তত ১০ হাজার পুরুষদের সমাগম ঘটে উৎসবটিতে। তবে তাদের শরীরে সামান্য এক টুকরো কাপড় থাকে, যা তাদের গোপনাঙ্গ ঢেকে রাখে।

ফসলের প্রাচুর্য, সমৃদ্ধি এবং উর্বরতা কামনা করে শনিবার দুপুরের পর উৎসব শুরু হয়। এর মূল লক্ষ্য থাকে তরুণেরা। ফলে অংশগ্রহণকারীদের অধিকাংশই থাকে তরুণ প্রজন্ম।

ওকাইয়ামা টুরিজম বোর্ডের একজন মুখপাত্র মাইকো ইতানো বলেন, ‘আমরা আশা করছি ভবিষ্যৎ প্রজন্মও এই ঐতিহ্য টিকিয়ে রাখবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত