আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে সারা দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ২৬০টি কলেজে একযোগে আনন্দ র্যালি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত শনিবার গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে বার্ষিক বিশেষ সিনেট অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ।
উপাচার্য তার বক্তব্যে মুজিববর্ষ উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ১৭ মার্চ সারা দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে একযোগে আনন্দ র্যালি, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা, সেমিনার আয়োজনসহ বিভিন্ন কর্মসূচি।
