রাঙ্গামাটিতে ঘরে ঢুকে ইউপি সদস্যকে অপহরণ

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ১২:০১ এএম

রাঙ্গামাটির কাপ্তাইয়ে মংচিং মারমা নামে এক ইউপি সদস্যকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে অস্ত্রধারী লোক এসে তাকে বাসা থেকে তুলে নিয়ে যায়। তিনি রাইখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য।

অপহৃতের স্ত্রী বলেন, রাত ১১টার দিকে আমরা ঘুমিয়ে পড়ার পর তিনজন অস্ত্রধারী ঘরের দরজা ভেঙে ঢুকে আমার স্বামীকে অস্ত্রের মুখে তুলে কারিগর পাড়া রাইখালী পুনর্বাসনের দিকে নিয়ে যায়। এ সময় বাইরে আরও ২০-২৫ জন ছিল। ঘটনার পরপর চন্দ্রঘোনা থানায় খবর দিলে পুলিশ রাতে ঘটনাস্থলে আসে। রাইখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনামুল হক জানান, মঙ্গলবার রাতে ফোনে মেম্বারের স্ত্রী ঘটনার বিষয়ে আমাকে অবগত করেন। তিনি বলেন, ইউপি সদস্যকে কারা অপহরণ করে নিয়ে গেছে তা জানা যায়নি।

চন্দ্রঘোনা থানার ওসি আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপহৃত ইউপি সদস্যকে উদ্ধারে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত