গোসাইরহাটে ইভটিজিংয়ের ঘটনায় আরিফুল ইসলাম (২১) নামে বখাটে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে গোসাইরহাট থানায় ভুক্তভোগী এক ছাত্রী মামলা করলে গতকাল বৃহস্পতিবার দুপুরে আসামি আরিফুলকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ, কলেজ কর্র্তৃপক্ষ ও ভুক্তভোগী ছাত্রীদের ভাষ্যমতে, গত সোমবার সরকারি সামসুর রহমান কলেজে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলার সময় সরকারি সামসুর রহমান কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইয়ামিন শিকদার ও ছাত্রলীগ নেতা মারুফ শাহরিয়ারসহ কয়েক ছাত্রের বিরুদ্ধে ছাত্রীদের ইভটিজিং করার অভিযোগ ওঠে। ওই ছাত্ররা এক ছাত্রীর ওড়না টেনে নেওয়ার চেষ্টা করে এবং সেগুলো মোবাইল ফোনে ভিডিও চিত্র ধারণ করে।
