নারায়ণগঞ্জের রূপগঞ্জে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার কালনী এলাকায় এ ঘটনা ঘটে।
র্যব-১ পূর্বাচল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদী জানান, শুক্রবার ভোরের দিকে র্যাব-১ পূর্বাচল ক্যাম্পের সদস্যরা উপজেলার কালনী চেকপোস্টে ডিউটি করাকালীন একটি প্রাইভেটকারকে (ঢাকা মেট্রো-গ-৯৫২৩ ) সিগন্যাল দিলে প্রাইভেটকারের ভেতর থেকে ৩ জন অজ্ঞাত ব্যক্তি র্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ করেন।
এ সময় র্যাব পাল্টা গুলি ছুড়লে একজন গুলিবিদ্ধ হয়। বাকি দুজন পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে ২টি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৭ রাউন্ড গুলি, ২৯৬ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজাসহ প্রাইভেটকারটি জব্দ করে র্যাব।
পরে গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে র্যাব মরদেহটি রূপগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। মরদেহটি মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে র্যাব বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলায় প্রস্তুতি চলছে বলে জানান মেজর আব্দুল্লাহ আল মেহেদী।
