সাতক্ষীরায় ইজি বাইকের ধাক্কায় শিশু নিহত

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ০২:৪১ পিএম

সাতক্ষীরার শহীদ রীমু সরণিতে সড়ক দুর্ঘটনায় শিমুল (৬) নামের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিমুল কাটিয়া সরকার পাড়া এলাকার এমাদুল ইসলামের ছেলে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সকালে শিশুটি কাটিয়া সরকারপাড়া এলাকার তাদের ভাড়া বাসা থেকে বের হয়ে শহীদ রীমু সরণি’র আরএফএল প্লাস্টিক সামগ্রীর শোরুম সংলগ্ন রাস্তা পার হয়ে তার মায়ের কাছে যাচ্ছিল।

এ সময় দ্রুতগামী একটি থ্রি হুইলার ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর জখম হয়।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত