মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার গ্রাম থেকে দুটি শাটারগান, ১০ রাউন্ড গুলি, পাঁচটি হাতবোমা ও একটি চাপাতিসহ তিন অপহরণকারীকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শ্রীপুর উপজেলার আমলসার গ্রাম থেকে শ্রীপুর থানা পুলিশ তাদের আটক করে। আটক ব্যক্তিরা হচ্ছেÑ শ্রীপুর উপজেলা সদরের বকুল বিশ্বাসের ছেলে মিন্টু বিশ্বাস (৩০), একই উপজেলার সারঙ্গদিয়া গ্রামের শফিক মোল্যার ছেলে বকুল মোল্যা (২৭) ও আমলসার গ্রামের মাছিম শেখের ছেলে জামিরুল (২৮)।
×
