আন্তঃপ্রাথমিক বিদ্যালয়

বারদীতে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ০২:০৬ এএম

মুজিববর্ষ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদীতে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার উপজেলার বারদী ফুটবল খেলার মাঠে বারদী বাজার ও বর্ণমালা ফুটবল ক্লাবের উদ্যোগে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শামসুল ইসলাম ভূঁইয়া, বারদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, বারদী হাইস্কুলের সাবেক সহকারী শিক্ষক মজিবুর রহমান। বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক এতে সভাপতিত্ব করেন। ইউনিয়নের ১৩টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা গান, নৃত্যসহ বিভিন্ন খেলায় অংশ নেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত