গম ক্ষেতের গর্তে গরু ব্যবসায়ীর মরদেহ

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ০৩:০১ পিএম

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে তৈয়ব আলী নামে এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার উপজেলার গোগর পিছলাপুকুর এলাকার গমক্ষেতের ভেতর গর্ত থেকে সকালে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।

তৈয়ব আলী গোগর পশ্চিম ঝাঁড়বাড়ি গ্রামের খমির উদ্দিনের ছেলে।

এলাকাবাসীর বরাত দিয়ে রানীশংকৈল থানা-পুলিশ জানায়, গত রাত থেকে নিখোঁজ হন তৈয়ব আলী। সকালে স্থানীয়রা গম ক্ষেতে রক্ত দেখে থানায় খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ক্ষেতের ভেতরে একটি গর্ত থেকে তৈয়ব আলী মরদেহ উদ্ধার করে।

তৈয়বের স্ত্রী হালিমা খাতুন বলেন, বিকেলে বাড়ি থেকে বের হয়। এরপর আর ফেরেননি। সারা রাত খোঁজাখুঁজি করা হয়েছিল। কিন্তু সন্ধান পাওয়া যায়নি।

রানীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান বলেন, লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত