পারকি সৈকতের হোটেল থেকে ১০ তরুণ-তরুণী আটক

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৪:০২ এএম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্রসৈকতের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১০ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৫ তরুণ ও ৫ তরুণী রয়েছে। তারা বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।

কর্ণফুলী থানাধীন বন্দর পুলিশ ফাঁড়ির এএসআই মো. পারভেজ জানান, পারকি সৈকতের আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। অভিযানকালে আবাসিক হোটেল পারকি রিসোর্ট থেকে ১০ তরুণ-তরুণীকে আটক করা হয়।

কর্ণফুলী থানার ওসি মো. ইসমাঈল হোসেন বলেন, অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক তরুণ-তরুণীদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত