ঈশ্বরদীতে ৪ হাজার লিটার চোরাই তেল উদ্ধার

সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৫

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫০ পিএম

পাবনার ঈশ্বরদী ও পার্শ্ববর্তী লালপুর উপজেলার আবেদ মোড় এলাকায় অভিযান চালিয়ে ট্রেনের ইঞ্জিনের ৪ হাজার লিটার চোরাই তেলসহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গতকাল মঙ্গলবার ভোরে র‌্যাব-৫, নাটোর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তারা হলেন এবি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিএনপি নেতা আবেদ আলী মণ্ডল (৫৫), মুক্তার হোসেন (৪৭), মিজানুর রহমান (৫৫), কামাল হোসেন (৩০) ও শাহজাদা (৪৫)।

র‌্যাব জানায়, ঈশ্বরদী শহরের ফতেমোহাম্মদপুর ও পার্শ্ববর্তী লালপুর উপজেলার টিটিয়া আবেদ মোড় এলাকায় অভিযান চালিয়ে ট্রেনের ইঞ্জিনের ৪ হাজার লিটার ডিজেল, তিনটি মোবাইল ফোন, ৫টি সিমকার্ড ও একটি ইজিবাইকসহ পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা তেল চুরির কথা স্বীকার করেছেন। এ ঘটনায় ঈশ্বরদী ও লালপুর থানায় মামলা দায়ের হয়েছে ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।    

×
সর্বশেষ সর্বাধিক পঠিত