মহাদেবপুরে শেষ হলো পাঁচ দিনের বইমেলা

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৪:১৫ পিএম

নওগাঁয় উপজেলা প্রশাসন মহাদেবপুরের আয়োজনে পাঁচ দিনের একুশে বইমেলা শেষ হয়েছে।

উপজেলা পরিষদ চত্বরে ২১ ফেব্রুয়ারি শুরু হওয়া এই মেলা শেষ হয় ২৫ ফেব্রুয়ারি। বই মেলার উদ্বোধন করেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ছলিম উদ্দিন তরফদার।

আয়োজকরা জানায়, মেলায় প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন বয়সী পাঠকের ভিড় ছিল। মেলায় মোট ২১ টি স্টল স্থান পায়। এ ছাড়া স্কুল ও কলেজের সাংস্কৃতিক দলের পরিবেশনায় প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, বছরের ফেব্রুয়ারি মাসে বই মেলা আয়োজন করা হয়। আগে তিন দিন বই মেলা হতো। এ বছর থেকে পাঁচ দিনব্যাপী বই মেলার আয়োজন করা হয়েছে। বই মেলা প্রধান উদ্দেশ্য ছিল শিক্ষার্থীসহ সব শ্রেণির মানুষদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা।

মেলার সমাপনী দিনে ক্রেতা, পাঠক ও দর্শনার্থীদের উপচেপড়া ভিড় দেখা যায়। বই বিক্রেতারা জানান, এবারের বই মেলায় গল্প, প্রবন্ধ ও উপন্যাসের ক্রেতা বেশি ছিল। তবে শিশুতোষ বইয়ের বিক্রি সব থেকে বেশি হয়েছে ।

মেলায় বই কিনতে আসা নবম শ্রেণির শিক্ষার্থী সামিউল কবির জানায়, মেলায় প্রতিদিন এসেছে। বিভিন্ন ধরনের বই দেখেছে ও পড়েছে। সে এবারে বই মেলা থেকে তিনটি বই কিনেছে।

মেলায় সমাপনী দিনে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হারুন-অর-রশিদ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয় ২০২০ সালের বই মেলা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত