যশোর শহরতলির শেখহাটি জামরুলতলার কাজী ছাত্রাবাসে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও মাদকসহ তিন কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়। তারা হলেন যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তৌফিক ইসলাম, চতুর্থ বর্ষের আবু হেনা রোকন ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র রাফিউন।
যশোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানি জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ছাত্রাবাসে অভিযান চালায়। এ সময় একটি কক্ষ থেকে একটি শটগান, একটি ওয়ান শুটারগান, ৫টি গুলি, ৫টি বোমা, তিনটি চাকু, দুটি রামদা, এক বোতল মদ, ১০০টি ইয়াবা, কয়েক পোঁটলা গাঁজা ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
