রাজশাহী বিশ্ববিদ্যালয়

বিভাগের নাম পরিবর্তনের দাবিতে আমরণ অনশন

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ০১:৩৮ এএম

বাংলাদেশ সরকারি কর্মকমিশনে (পিএসসি) বিষয়ের কোড অন্তর্ভুক্ত করার দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স বিভাগের শিক্ষার্থীরা। তবে সেই আন্দোলনে সাড়া না পাওয়ায় বিভাগের নাম পরিবর্তন করে ফলিত পরিসংখ্যান করার দাবিতে আমরণ অনশন শুরু করেছেন তারা।

গতকাল বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনের সামনে তারা এ কর্মসূচি শুরু করেন। গত ১৯ জানুয়ারি থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে মানববন্ধন, অবস্থান কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন শিক্ষার্থীরা।

অনশনরত শিক্ষার্থীরা বলেন, বিভাগ প্রতিষ্ঠার পর ২৪ বছর পেরিয়ে গেলেও পিএসসিতে বিষয় কোড অন্তর্ভুক্ত করা হয়নি। এতে করে আমরা বিভিন্নভাবে বৈষম্যের শিকার হচ্ছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত