২১ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ০১:৩৯ এএম

ঝালকাঠি সদর উপজেলা মিলনায়তনের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং বেসরকারি উন্নয়ন গ্লোবাল রুরাল এনভায়রনমেন্ট সোসাইটির (জিআরইএস) উদ্যোগে গত মঙ্গলবার হাঁস-মুরগি ও গাভী পালন বিষয়ে ২১ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

নারীর অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে টেকসই উন্নয়ন প্রশিক্ষণ প্রদান শীর্ষক কর্মসূচি উদ্বোধন করেন প্রধান অতিথি শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য আমির হোসেন আমু।

জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জিআরইএসের মহাসচিব মো. রায়াত খান এবং জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. আলতাফ হোসেন উপস্থিত ছিলেন।

ঝালকাঠির নলছিটি, বাছাপুর ও কাঁঠালিয়া উপজেলার ২৪০ জন প্রান্তিক নারী এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত