কুড়িগ্রামে ২দিনব্যাপী ভাওয়াইয়া উৎসব শুরু

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪৭ পিএম

কুড়িগ্রামে শুরু হয়েছে ২দিনব্যাপী ভাওয়াইয়া উৎসব। বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ।

এ সময় মন্ত্রী বলেন, সরকার দেশের সব জেলাতে আধুনিক শিল্পকলা একাডেমি ভবন করছে। কুড়িগ্রামেও করা হবে। প্রতিটি অঞ্চলের একটা নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য আছে। কুড়িগ্রামের আছে এক অহংকার, তা হলো ভাওয়াইয়া। এটাকে বাঁচিয়ে রাখার আহ্বান জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা পারভীন, পুলিশ সুপার মহিবুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মো. জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন মন্‌জু প্রমুখ।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ২৭ ও ২৮ ফেব্রম্নয়ারি দু’দিনব্যাপী ভাওয়াইয়া উৎসব চলবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত