রাজার সঙ্গে মাহাথিরের বৈঠক

২ মার্চ নতুন প্রধানমন্ত্রী

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১১:০৪ পিএম

মালয়েশিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন সে সিদ্ধান্ত পার্লামেন্টই নেবে বলে মন্তব্য করেছেন দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। গতকাল বৃহস্পতিবার তিনি দেশটির রাজা সুলতান আবদুল্লাহ আহমাদ শাহের সঙ্গে বৈঠকের পরে এমন মন্তব্য করেন। মাহাথির মোহাম্মদ ও দেশটির আরেক আলোচিত রাজনীতিক আনোয়ার ইব্রাহিমের মধ্যে ক্ষমতার লড়াই চলছিল বেশ কিছুদিন ধরেই। এর মধ্যে গত সোমবার হঠাৎ প্রধানমন্ত্রীর পদ ছাড়েন মাহাথির। নিজের দলের পদও ছাড়েন প্রবীণ এই নেতা। পরের দিনই অবশ্য অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তিনি। তবে দুই নেতার লড়াইয়ে সব মিলিয়ে দেশটিতে রাজনৈতিক অচলাবস্থার আশঙ্কা করা হচ্ছে।

গতকাল রাজার সঙ্গে বৈঠকের পর মাহাথির বলেন, পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন সে বিষয়ে পার্লামেন্টই সিদ্ধান্ত দেবে বলে রাজা সিদ্ধান্ত দিয়েছেন। আগামী ২ মার্চ পার্লামেন্টে ভোট হবে। সেখানেই নির্বাচিত হবেন নতুন প্রধানমন্ত্রী। মাহাথির মোহাম্মদও আছেন নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে। গতকাল বুধবার জাতির উদ্দেশে এক ভাষণে মাহাথির পদত্যাগ ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতির জন্য ক্ষমা প্রার্থনা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত