সাভারের আশুলিয়ায় ছেলের বিরুদ্ধে তার বাবা জয়নাল আবেদীনকে (৫০) শাবল দিয়ে জখম করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছেলে লিমন ও নিহতের স্ত্রী লাইলি বেগমকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে আশুলিয়ার দোসাইদ এলাকায় জয়নাল তার নিজ বাড়িতে খুন হন।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সামিউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তবে কি কারণে হত্যা করা হয়েছে সে বিষয়ে তা জানতে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে।
তিনি আরও জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে এঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
